রুপেলিয়ান আমল
Rupelian Age
৩.৩৯-২.৭৮১  কোটি খ্রিষ্টপূর্বাব্দ।

ওলিগোসিন অন্তঃযুগের  প্রথম আমল। ৩ কোটি ৩৯ লক্ষ  খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শুরু হয় এবং শেষ হয় ২ কোটি ৭৮ লক্ষ ১০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের শেষে ছাট্টিয়ান আমল:শুরু হয়েছিল।

১৮৫০ খ্রিষ্টাব্দে এই আমলের বেলজিয়ামের রুপেল (
Rupel) নদীর নামানুসারে এই আমলের  নামকরণ করেন বেলজিয়ামের বিজ্ঞানী আন্দ্রে হুনার্ট ডুমোন্ট (André Hubert Dumont) ।

ধারণা করা হয় ৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ক্যাটারাইনি উপক্ষুদ্রবর্গ থেকে সের্কোপিথেকোইডিয়া ঊর্ধগোত্রের আবিরভাব হয়েছিল আফ্রিকায়। উল্লেখ্য বিজ্ঞানীরা এই বিশেষ ঊর্ধগোত্র থেকে আবির্ভুত প্রজাতিসমূহের সাধারণ নাম দিয়েছেন- প্রাচীন পৃথিবীর বানর।

৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ফেলিফোরমিয়া উপবর্গ থেকে এই থাকের প্রজাতি সমূহের আবির্ভাব ঘটেছিল। এরা ছিল একই শ্বাপদ ও বিড়াল জাতীয় প্রজাতি মিশ্র রূপে। এরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই থাকে উৎপন্ন হয়েছিল কয়েকটি অধঃস্তন গোত্র। যেমন-




সূত্র