গ্রেগোরিয়ান পঞ্জিকা এবং
জুলিয়ান পঞ্জিকা অনুসারে
বৎসরের
প্রথম মাস। এই দুই পঞ্জিকা অনুসারে
এই মাসের দিন সংখ্যা ৩১। বর্তমানে এই মাসের প্রথম দিনকে নববর্ষ হিসাবে উদ্যাপন করা
হয়।
ল্যাটিন Ianuarius শব্দে থেকে রোমান দেবতা Janus-এর নাম গ্রহণ করা হয়েছিল। উল্লেখ্য ল্যাটিন ianua শব্দটির অর্থ হলো- দরজা। রোমানরা জানুস-কে নতুন বৎসরে প্রবেশের দেবতা হিসাবে বিবেচনা করতেন। এই বিচারে এই দেবতার নামানুসারে, নববর্ষের মাস হিসাবে January শব্দটি গৃহীত হয়েছিল। লক্ষ্যণীয় দিক হলো রোমান পঞ্জিকা-তে এই মাস বৎসরের প্রথম মাস ছিল না।
রোমানদের মতে খ্রিষ্টপূর্ব ৭৫৩ অব্দের দিকে রোমের স্থপতি রোমুলাস সৌরবৎসরের হিসাবে রোমান পঞ্জিকা তৈরি করেছিলেন। এই পঞ্জিকার মোট মাসের সংখ্যা ছিল ১০টি। এই পঞ্জিকাতে জানুয়ারি মাস ছিল না। এই পঞ্জিকা মতে Martius (বর্তমান মার্চ) ছিল বৎসরের প্রথম মাস। খ্রিষ্টপূর্ব ৭১৩ অব্দে রোমের রাজা নুমা পোম্পিলিয়াস এই দশ মাসের বছরের আগে দুটি মাস যুক্ত করে ১২ মাসের বছরে পরিণত করেন। এই মাস দুটির নাম রাখা হয়েছিল জানুয়ারি (Ianuarius) ও ফেব্রুয়ারি (Februarius)। এই সময় জানুয়ারি মাসকে বৎসরের প্রথম মাস ধরা হয়। তখন এই মাসের দিন সংখ্যা ছিল ২৯।
খ্রিষ্টপূর্ব ৪৫ অব্দে রোম সম্রাট জুলিয়াস সিজার (Julius Caesar) প্রাক্তন রোমান পঞ্জিকার সংস্কার করে একটি নতুন পঞ্জিকা উপস্থাপন করেন। এই সংস্কারকৃত এই পঞ্জিকার Ianuarius মাসের দিন সংখ্যা ৩১ করা হয়েছিল। পরবর্তী সময় রোম সম্রাট অগাস্টাস-এর সময় জুলিয়ান পঞ্জিকা'র পরিবর্তন ঘটে এবং আরও পরে তা যখন গ্রেগোরিয়ান পঞ্জিকা -তে রূপান্তরিত হয়, তখন বৎসরে জানুয়ারি মাসের অবস্থান এবং দিন সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই।

গ্রেগোরিয়ান পঞ্জিকা অনুসারে, এটি উত্তর গোলার্ধের শীতলতম মাস আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস।
এইও মাসের দিনসমূহের উল্লেখযোগ্য ঘটনা বলী।