বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
যারা কথা দিয়ে তোমার কথা বলে

পাঠ ও পাঠভেদ:

যারা     কথা দিয়ে তোমার কথা বলে
তারা     কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে
॥

একের কথা আরে

বুঝতে নাহি পারে,

বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে ॥

যারা     কথা ছেড়ে বাজায় শুধু সুর

তাদের  সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।

বোঝে কি নাই বোঝে

থাকে না তার খোঁজে,

বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে ॥