বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
গানের সুরের আসন-খানি পাতি পথের ধারে।

পাঠ ও পাঠভেদ:

গানের সুরের আসন-খানি পাতি পথের ধারে।

ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে॥

                               ঐ যে তোমার ভোরের পাখি  নিত্য করে ডাকাডাকি,

অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,

মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে॥

আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,

জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।

                              আজকে এলে নতুন বেশে  তালের বনে মাঠের শেষে,

অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।

দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে॥