বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে
পাঠ ও পাঠভেদ:

আমার    সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে।

আমার     সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥

আমার     অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া,

হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ॥

আমার     লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন,

যখন      রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন।

আমার     বন্ধু যখন রাত্রিশেষে  পরশ তারে করবে এসে,

ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে ॥