বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ধীরে বন্ধু, ধীরে ধীরে
পাঠ ও পাঠভেদ:

ধীরে বন্ধু, ধীরে ধীরে

চলো তোমার বিজনমন্দিরে ॥

জানি নে পথ, নাই যে আলো,   ভিতর বাহির কালোয় কালো,

তোমার চরণশব্দ  বরণ করেছি

                      আজ এই  অরণ্যগভীরে ॥

 

   ধীরে বন্ধু, ধীরে ধীরে

চলো অন্ধকারের তীরে তীরে।

চলব আমি নিশীথরাতে  তোমার হাওয়ার ইশারাতে,

তোমার   বসনগন্ধ বরণ করেছি

আজ এই বসন্তসমীরে ॥