বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যতো ।
পাঠ ও পাঠভেদ:

কেন   চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত !

কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো ॥

পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায়  ছায়াতরু—

পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্যহত ॥

আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে,

জানি নাই যে তোমার কত ব্যথা বাজবে পায়ে পায়ে।

ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে—

দাগ দিয়েছে মর্মে আমার গো গভীর হৃদয়ক্ষত ॥