বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবার

পাঠ ও পাঠভেদ:

তোমার   নয়ন আমায় বারে বারে   বলেছে গান গাহিবারে॥

            ফুলে ফুলে তারায় তারায় 
            বলেছে সে কোন্ ইশারায়

            দিবস-রাতির মাঝ-কিনারায়    ধূসর আলোয় অন্ধকারে।

            গাই নে কেন কী কব তা,      
            কেন আমার আকুলতা
—

            ব্যথার মাঝে লুকায় কথা,      সুর যে হারাই অকূল পারে॥

            যেতে যেতে গভীর স্রোতে     ডাক দিয়েছ তরী হতে।

            ডাক দিয়েছ ঝড়-তুফানে   
            বোবা মেঘের বজ্রগানে,

            ডাক দিয়েছ মরণপানে,         শ্রাবণরাতের উতল ধারে।

            যাই নে কেন জান না কি—  
           
তোমার পানে মেলে আঁখি

            কূলের ঘাটে বসে থাকি,        পথ কোথা পাই পারাবারে॥