বিষয়ঃ: শেখ ভানু রচিত গান
শিরোনাম: আহা রে পাষাণের মন রে
গান সংখ্যা: ২৪
আহা রে পাষাণের মন রে তোর কি হইবে গতি
যখনে আজরাইলে আসি, কাড়িয়া লইবে বাঁশি
ও মন রে ছাড়াইয়া এই ঘরের বসতি॥
কাটিয়া কলার গাছ করিব তিন খাড়ি,
গোসল কাফন দিয়া, লইবে দেহ
দুলা সাজাইয়া,
ও মন রে কান্দিয়া যাইবে নিজ পুরী॥
বান্ধিয়া বাঁশের খাটি, লইবে চারিজন
ভাই বন্ধু নিষ্ঠুর হইয়া, ঘরবাড়ি ছাড়িয়া,
ও মন রে কবরে করিবে দাফন॥
মাটির বিছানা হইব কবরে তোমার
মধ্যখানে দিয়া খাটি, উপরে ঢালিবে মাটি,
ও মন রে কান্দিবে দেইখা ঘোর অন্ধকার॥
মুনকির নকির আসি, করিবে জাকাজুরি
ভাবিয়া শেখ ভানু বলে, ভাটার নৌকা মারা গেলে,
ও মন রে জওয়াব দিবে ঐ নায়ের বেপারী॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৪০