বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ
আপন চিনিয়া নাম লইও রে সোনার ময়না
ও ময়না দমের ভরসা নাই রে।
ও মন তুই চিনলে না তারে॥
মনা ভাই, আব, আতশ, খাক, বাদ, অজুদ তোমার
চাইরের সঙ্গে এক দিয়া যোগ মিশাইও তারে॥
মনা ভাই, চেহেল অজুদ তোমার চিনিয়া মোহিনী
চিনির বোঝা মাথায় লইয়া না চিনিলাম চিনি॥
মনা ভাই আট রাগ, বার বরুজ চিনিয়া মোকাম
ত্রিপিনিতে বসিয়া রে, নীরবে লইও তার নাম॥
মনা ভাই, চাইর কুতুব, ষোল প্রহরী, লতিফা ছয়
সেই মুলুক ভ্রমিলে হইব চন্দ্রের উদয়॥
মনা ভাই, জুলুমের বার দরিয়া হইতে হবে পার
ওরে নেয়ামতের বার কিস্তি করো না তৈয়ার॥
মনা ভাই, অধীন শেখ ভানু বলে, চিনিলে না আপন
বৃথায় কাটিয়া গেল, তোর মনুষ্য জীবন॥
পর্যায়
তথ্যসূত্র