বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনাম: এলাহি আল আমিন আল্লাহ পরোয়ার
গান সংখ্যা: ২৮
এলাহি আল আমিন আল্লাহ পরোয়ার।
দন্তজুরে ডাকি আমি গুনাহগার
হাজতি ফরিয়াদি আমি দরগাতে॥
মেহের করো মাবুদ আল্লাহ আমারে॥
নবিজির উম্মত আমি হইয়া,
বড়ো গোনা করিয়াছি ভুলিয়া॥
আয় আল্লাহ অধীনের করো মেহের,
উম্মত আমি তেরা দুস্ত হাবিবের
তোমার কুদরত আল্লাহ বুঝা ভার,
বুঝিয়াছে, বুঝাবার তাকত কার॥
খলিলে রে কিরাইলা আতশে,
বাছাইলা মেহেরে বাতাসে
নহেত মরিত খলিল জ্বলিয়া।
দুস্ত বইলে কে ডাকাতি খেলিয়া॥
কালামে হুঁশুমে হুঁশুম দিলেন আপনি,
বেটা তেরা করো নবি কোরবানী॥
ছুরির নিচে শির রাখেন ইসমাইল,
বাঁচাইলেন পাঠাইয়া জিবরাইল
ইয়াকুবের বেটা ইউসুফ নবিকে,
কত দুঃখ দিলেন আল্লাহ কোয়াতে॥
উঠাইলেন পাঠাইয়া সওদাগর,
ফিরাইলেন কত দেশ-দেশান্তর॥
এমনে গজব ঢাল যাহারে,
মিশরের বাদশা দিলেন তাহারে॥
ফাতেমা জরুরা বিবি মা খাতুন,
তার বেটা আলীজাদা শাহা হোছনি॥
বেছির করিল আল্লাহ কারবালায়,
কাপিরের তাকত কি মারিতে তাঁর॥
রাখো মারো যাহা করো আপে সাঁই,
তুই বিনে ফরিয়াদের আর জায়গা নাই॥
জনম হরইলাম আমি গাফিলে,
ফানা চাই ভানু আমি, নবিজির তুফাইলে
পর্যায়
তথ্যসূত্র