অবতারণ
বানান বিশ্লেষণ: অ+ব্-অ+ত্+আ+র্+অ+ণ্+অ
উচ্চারণ: ɔ.bo.t̪a.ron [অ.বো.তা.রোন]
শব্দ-উৎস: সংস্কৃত অবতারণ> বাংলা অবতারণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১. অবতারণ {অব-তারি
তৄ (গমন করা) + ই (ণিচ)}+ অন, করণবাচ}
পদ: বিশেষ্য
অর্থ:কোনো বিষয়কে আলোচনায় আনা, ভূমিকা বা সূচনা করা
সমার্থক শব্দাববলি: অআকখ, অনুক্রমণিকা, অবতরণিকা, অবতারণ, উপক্রমণিকা, উপক্রমণী, উপোদ্ঘাত, প্রস্তাব, প্রস্তাবনা, ভূমিকা, মুখবন্ধ, সূচন, সূচনা।  (পুস্তকটির অবতারণে-ই যত গোলমাল।)

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ২. অব-তারি
তৄ (গমন করা) + ই (ণিচ)}+ অন্ (ল্যুট), ভাববাচ্য }
পদ: বিশেষ্য
অর্থ ১: নিচে নামানো বা কোনো বিষয়কে সামনে নিয়ে আসার ক্রিয়া।
সমার্থক শব্দাববলি: অওরো, অধোগমন, অবতরণ, অবরোহ, অবরোহণ, নামা।

অর্থ ২: কোনো কিছুতে অন্যকিছু সংযোজন বা স্থাপন
সমার্থক শব্দাবলি: আরোপণ, সংযোজন, স্থাপন (ধনুকে শরাবতারণ)।