অবতারণা
বানান বিশ্লেষণ: অ+ব্-অ+ত্+আ+র্+অ+ণ্+আ
উচ্চারণ:
ɔ.bo.t̪a.ro.na[অ.বো.তা.রো,না]
শব্দ-উৎস:
সংস্কৃত অবতারণা >
বাংলা অবতারণা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১. অব-তারি √
তৄ (গমন করা) +
ই
(ণিচ)}+
অন্ (ল্যুট),
ভাববাচ্য +
আ (টাপ্)}
পদ:
বিশেষ্য
অর্থ ১. প্রাথমিকভাবে যে কোন কাজ বা বিষয় শুরু করার অবস্থা।
সমার্থক শব্দাবলি: অবতারণা, আরম্ভ, গোড়াপত্তন, প্রস্তাবনা, প্রারম্ভ, বিসমিল্লাহ, সূচনা।
উদাহরণ: তিনি অবতারণাতে যত গণ্ডগোল পাকিয়ে তুললেন।
ইংরেজি:
introduction, debut, first appearance, launching, unveiling, entry।
অর্থ: ২ কোনো কিছু করার আগে, যা শুরুতে উপস্থাপন করা হয়।
সমার্থক শব্দাবলি: অনুবন্ধ, অবতারণা, অবষ্টম্ভ, অবষ্টম্ভন, আরম্ভ, আরম্ভণ, উপষ্টম, মুখবন্ধ।
উদাহরণ: অবতারণা থামাও, এবার আসল কথা বলো।।