অক্ষক্রীড়ানিপুণ
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ+ ক্+র্+ঈ+ড়্+আ- ন্+ই+প্+উ+ণ্+অ
উচ্চারণ: ok.kʰo-kri.ɽa.ni.puɳ [ওক্.খো-ক্রি.ড়া. নি.পুন]
শব্দ-উৎস: সংস্কৃত অক্ষ- ক্রীড়া- নিপুণ > বাংলা অক্ষক্রীড়ানিপুণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অক্ষক্রীড়ায় নিপুণ / সপ্তমী তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ
অর্থ: অক্ষক্রীড়ায় নিপুণ (দক্ষ) এমন ব্যক্তি
সমার্থক শব্দাবলি: অক্ষকিতব, অক্ষকুশলঅক্ষকূট, অক্ষকোবিদ, অক্ষক্রীড়ানিপুণ
সূত্র: