অক্ষকুশল
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ+ক্+উ+শ্+অ+ল্+অ
উচ্চারণ:
ok.kʰo-ku.ʃɔl [ওক্.খো-কু.শল্]
শব্দ-উৎস: সংস্কৃত অক্ষকুশল> বাংলা অক্ষকুশল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অক্ষে (অক্ষক্রীড়ায়) কুশল / সপ্তমী তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ
অর্থ: অক্ষ নামক ক্রীড়ায় পারদর্শী যে
সমার্থক শব্দাবলি: অক্ষকিতব, অক্ষকুশল, অক্ষকুশল, অক্ষকূট, অক্ষকোবিদ, অক্ষক্রীড়ানিপুণ
বিপরীতার্থক শব্দ: অক্ষকুশলা [স্ত্রীলিঙ্গার্থে]
সূত্র: