অক্ষক্রীড়ানিপুণা
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ+ ক্+র্+ঈ+ড়্+আ- ন্+ই+প্+উ+ণ্+আ
উচ্চারণ: ok.kʰo-kri.ɽa.ni.pu.ɳa [ওক্.খো-ক্রি.ড়া. নি.পু.না]
শব্দ-উৎস: সংস্কৃত অক্ষ- ক্রীড়া- নিপুণা > বাংলা অক্ষক্রীড়ানিপুণা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অক্ষক্রীড়ায় নিপুণ / সপ্তমী তৎপুরুষ সমাস+ আ (টাপ্)
পদ: বিশেষণ
অর্থ: অক্ষক্রীড়ায় নিপুণা (দক্ষ) এমন নারী
সমার্থক শব্দাবলি:
অক্ষকিতবা, অক্ষকুশলা, অক্ষকোবিদা, অক্ষক্রীড়ানিপুণা
সূত্র: