আয়মা
বানান বিশ্লেষণ: আ+য়্+অ+ম্+আ
উচ্চারণ: আয়্.মা [
aĕ.ma]
শব্দ-উৎস: আরবি আঈমা> বাংলা  আয়মা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ভূমি-অনুদান | হস্তান্তর | হস্তান্তরিত অধিকার | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: ভারতবর্ষে মুসলিম শাসনামলে মুসলমান ধর্মীয় পণ্ডিত ও জ্ঞানীদের ভরণপোষণ বা ধর্মীয় কার্যসম্পাদনের জন্য প্রদানকৃত নিষ্কর ভূমি বা ভূমি-অনুদান। ব্রিটিশ শাসনামলে এ ধরনের নিষ্কর জমির ওপর অল্প পরিমাণ কর ধার্য করা হয়।

যুক্তশব্দ: আয়মাদার, আয়মাদারি
সূত্র: