খেল
বানান বিশ্লেষণ: খ্+এ+ল্+অ
উচ্চারণ: kʰel [খেল]
শব্দ- উৎস: সংস্কৃত খেলা> হিন্দি খেল বাংলা খেল 
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
খেল্ + অ (অচ্)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ক্রীড়া। বিনোদন | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ:   বিনোদনের উপযোগী নিয়মাবদ্ধ দৈহিক বা মানসিক কর্ম বিশেষ। তবে এর ভিতরে কিছু খেলায় দৈহিক শক্তি প্রবলভাবে ব্যবহার করা হয় না। যেমন ক্যারাম, লুডো, বন্দুকের খেলা ইত্যাদি। কিন্তু কিছু খেলা রয়েছে, যেগুলোতে দৈহিক শক্তি প্রবলভাবে ব্যবহার করা হয়। যেমন, দৌড়, কুস্তি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি।

সমার্থক শব্দাবলি: ক্রীড়া,  খেল, খেলা, দেবন


 সূত্র: