ভাষাতত্ত্ব
মানুষের ভাষার গঠন, অর্থ, ব্যবহার, উৎপত্তি, বিকাশ ও পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিকভাবে আলোচনা ও গবেষণার শাস্ত্র।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ ভাষাতত্ত্ব |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
linguistics
ব্যাখ্যা: ভাষাতত্ত্বে মানুষের ভাষার ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, ব্যবহার,
ভাষার সামাজিক ও মানসিক দিক, ভাষার ইতিহাস ও পরিবর্তন এবং ভাষা-সম্পর্কিত অন্যান্য
বিষয়ের বৈজ্ঞানিক অধ্যয়ন করা হয়।
অধঃক্রমবাচকতা
(Theoretical Linguistics)
ভাষাতত্ত্বের সেই শাখা, যা মানবভাষার ধ্বনি,
রূপ, বাক্য, অর্থ ও প্রয়োগের মৌলিক কাঠামো, নিয়ম এবং সর্বজনীন নীতিসমূহের
বৈজ্ঞানিক বিশ্লেষণ ও তত্ত্ব নির্মাণে নিবেদিত।
প্রয়োগার্থবিজ্ঞান (sentential semantics, sentence semantics )
ভাষার ব্যবহার ও প্রসঙ্গনির্ভর অর্থ বিষয়ক বিজ্ঞান।
ঐতিহাসিক ভাষাতত্ত্ব
(Historical Linguistics)
ভাষার ইতিহাস ও ক্রমবিবর্তন বিষয়ক বিজ্ঞান।
কম্পিটারভিত্তিক ভাষাতত্ত্ব (Computational Linguistics)।
গাণিতিক ভাষাতত্ত্ব (Mathematical Linguistics)।
জ্ঞানগত ভাষাতত্ত্ব (Cognitive Linguistics)।
নৃভাষাতত্ত্ব (Anthropological Linguistics)।
ফলিত ভাষাতত্ত্ব (Applied Linguistics)।
ভাষাংশ ভাষাতত্ত্ব (Corpus Linguistics)।
ভূ-ভাষাতত্ত্ব (Geolinguistics / Areal Linguistics)।
মনোভাষাতত্ত্ব (Psycholinguistics)।
সমাজভাষাতত্ত্ব (Sociolinguistics)।
স্নায়ুভাষাতত্ত্ব (Neurolinguistics)।