পক্ষ
কোনো কাজ বা বিষয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দিক বা তরফ।
ঊর্ধ্বক্রমবাচকতা {পক্ষ । সংশ্রব  । আগ্রহঔৎসুক্যঅভিজ্ঞাগত অবস্থাঅবস্থা | সত্তাগুণ | |বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
part

ব্যাখ্যা:
কোনো বিষয় সম্পর্কে আগ্রহ থেকে জন্ম নেয়, ওই বিষয়ের সাথে যুক্ত হওয়ার স্পৃহা। এই যুক্ত হওয়াটাই হলো সংশ্রব। পরিবারের কেউ যখন কেউ বলেন, 'সংসার কিভাবে চলবে, তা গৃহস্বামীর বিষয়', তখন সংসারের সাথে গৃহস্বামীর সংশ্রবের কথাই বলেন। এক্ষেত্রে সংশ্রব হতে পারে অখণ্ড কোনো সত্তার সাথে বা অখণ্ড কোনো সত্তার অংশের সাথে। কোনো ব্যক্তি যদি তাঁর সর্বাংশ দিয়ে দেশেকে সেবা করতে চান, তাহলে সেটা হবে তাঁর সামগ্রিক সংশ্রব।