বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
পিনাকেতে লাগে টঙ্কার

পাঠ ও পাঠভেদ:

       পিনাকেতে লাগে টঙ্কার—

    বসুন্ধরার পঞ্জরতলে কম্পন জাগে শঙ্কার ॥

 আকাশেতে ঘোরে ঘূর্ণি  সৃষ্টির বাঁধ চূর্ণি,

   বজ্রভীষণ গর্জনরব প্রলয়ের জয়ডঙ্কার ॥

       স্বর্গ উঠিছে ক্রন্দি,  সুরপরিষদ বন্দী—

       তিমিরগহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খলঝঙ্কার।

    দানবদম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি—

      লণ্ডভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহঙ্কার ॥