বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
পাঠ ও পাঠভেদ:

                        চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
                       
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে ॥
                    ধরায় যখন দাও না ধরা  হৃদয় তখন তোমায় ভরা
,
                        
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে ॥
                       
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
                       
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
                  
থাক্ তবে সেই কেবল খেলা,    হোক্-না এখন প্রাণের মেলা—
                        তারের বীণা ভাঙল
, হৃদয়-বীণায় গাহি রে ॥