বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়

পাঠ ও পাঠভেদ:

তোমার   সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়—

জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥

অন্তরে তার গভীর ক্ষুধা,  গোপনে চায় আলোকসুধা,

আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥

তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে,

তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে।

নীরব তোমার চরণধ্বনি   শুনায় তারে আগমনী,

সন্ধ্যাবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো ॥