বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ভুলে যাই   থেকে থেকে
পাঠ ও পাঠভেদ:

ভুলে যাই   থেকে থেকে

তোমার   আসন- 'পরে বসাতে চাই  নাম আমাদের হেঁকে হেঁকে ॥

দ্বারী মোদের চেনে না যে,   বাধা দেয়  পথের মাঝে ॥

বাহিরে  দাঁড়িয়ে আছি,  লও ভিতরে ডেকে ডেকে ॥

মোদের  প্রাণ দিয়েছে আপন হাতে,   মান দিয়েছ তারি সাথে।

থেকেও সে মান   থাকে না যে    লোভে আর ভয়ে লাজে—

ম্লান হয়   দিনে দিনে   যায় ধুলাতে   ঢেকে ঢেকে ॥