বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ এলাহি বারে খোদা মাবুদগনি শাঁইন সাঁই১
গান সংখ্যাঃ ২৯
এলাহি বারে খোদা মাবুদগনি
শাঁইন সাঁই ।
এথায় সেথায় উদ্ধারিতে তুই বিনে কাণ্ডারি নাই॥
তোমারই কুদরত কৌশলে শূন্যেতে পাথর ঝুলে।
সরকার বিচারের কালে ঐ পাষাণে বসাবেন সাঁই॥
যেই ভাবেতে যেই ডাকে সেই ভাবেতে সে রাজি থাকে।
আমি ডাকি লাখে লাখে আমার কর্ম দোষে শুনেন নাই॥
পর্যায়
- বিষয়াঙ্গ : ধর্মসঙ্গীত (গুণকীর্তন / হামদ)
- সুরাঙ্গ : তথ্য পাওয়া যায়নি
তথ্যসূত্র
- ১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৪৫