প্রাগৈতিহাসিক ভাষা
প্রাগ্ ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার
ভাষা পরিবার : ইন্দো-ইউরোপিয়ান
ভাষা উপ-পরিবার : ইতালিক
শাখা : রোমানীয়
উপশাখা : গ্যালো-রোমানীয়
ভাষা: ফরাসি
ভাষা সঙ্কেত :

ISO 639-1 fr
ISO 639-2 fra / fre
ISO 639-3 fra
ফরাসি
ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবারের অন্তর্গত একটি ভাষা বিশেষ। এর প্রধান নাম ফরাসি, আর ভাষাটির নিজস্ব নাম français (ফ্রঁসে)। ইংরেজি: French

রোমানদের গল  অঞ্চল বিজয়ের পর সেখানে প্রচলিত লাতিন ভাষা স্থানীয় কেল্টীয় ভাষা এবং পরে জার্মানিক ফ্রাঙ্ক জাতির ভাষার প্রভাবে পরিবর্তিত হতে থাকে। এই দীর্ঘ ভাষাবিবর্তনের মধ্য দিয়েই প্রাচীন ফরাসি এবং পরবর্তীকালে আধুনিক ফরাসি ভাষার জন্ম হয়।

খ্রিষ্টপূর্ব ১২৫–১২০ খ্রিষ্টাব্দের মধ্যে রোমানরা দক্ষিণ গলের ভূমধ্যসাগরীয় অঞ্চল দখল করে। পরে এই অঞ্চল রোমান প্রদেশ
Gallia Narbonensis নামে পরিচিত হয়। খ্রিষ্টপূর্ব ১২১ অব্দে অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে রোমান শাসনের অন্তর্ভুক্ত হয়। এই অঞ্চলটি ছিল বর্তমান দক্ষিণ ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূমধ্যসাগরীয় উপকূল ও ইতালি থেকে স্পেনের দিকে যাওয়ার স্থলপথ নিয়ন্ত্রণের জন্য অঞ্চলটির বিশেষ কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্ব ছিল।

ফরাসি ভাষার উৎপত্তিগত ধারা

ফরাসি বর্ণমালা
ফরাসি ভাষায় মূলত লাতিন বর্ণমালা ব্যবহৃত হয়। ফরাসি বর্ণমালার উৎসের ধারাটি হলো— ফিনিশীয় লিপি → গ্রিক লিপি → লাতিন লিপি → ফরাসি বর্ণমালা। ফরাসি ভাষার পূর্বপুরুষ লাতিন ভাষা হওয়ায় স্বাভাবিকভাবেই ফরাসি ভাষা লাতিন বর্ণমালা গ্রহণ করেছে। আধুনিক ফরাসি বর্ণমালায় ২৬টি মৌলিক বর্ণ আছে। ইংরেজি বর্ণমালার মতোই এই ২৬টি অক্ষর ব্যবহৃত হলেও ফরাসিতে তাদের নাম ও উচ্চারণ ভিন্ন।

ফরাসি বর্ণমালায় সাধারণত ছয়টি স্বরবর্ণধর্মী অক্ষর ধরা হয়—
A, E, I, O, U, Y । অবশিষ্ট ব্যঞ্জনবরণগুলো হলো- অবশিষ্ট অক্ষরগুলো প্রধানত ব্যঞ্জনবর্ণের কাজ করে— B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Z  ।

ফরাসি বানানে থাকা সব ব্যঞ্জনবর্ণ সব সময় উচ্চারিত হয় না। যেমন—
petit শব্দে শেষের t সাধারণ অবস্থায় উচ্চারিত হয় না।