জনমিতিবিজ্ঞান
মানবজনসংখ্যা বিষয়ক বিজ্ঞান।
ঊর্ধ্বক্রমবাচকতা
{বিজ্ঞান
|
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
Demography
ব্যাখ্যা: জনমিতিবিজ্ঞানের বিশাল ক্ষেত্রকে বিষয়ানুসারে কয়েকটি শাখায় বিভক্ত করে আলোচনা করা হয়। এতে জনসংখ্যার আকার, গঠন, বণ্টন, জন্ম, মৃত্যু, অভিবাসন, বিবাহ, পরিবার, জনসংখ্যা-পরিবর্তন এবং জনসংখ্যা-সংক্রান্ত সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়সমূহ পরিসংখ্যানগত ও বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়।
- অর্থনৈতিক জনমিতিবিজ্ঞান
(Economic Demography):
মানবজনসংখ্যা ও অর্থনৈতিক কার্যকলাপের পারস্পরিক সম্পর্ক বিষয়ক জনমিতিবিজ্ঞানের শাখা।
- ঐতিহাসিক জনমিতিবিজ্ঞান
(Historical Demography):
ঐতিহাসিক জনমিতিবিজ্ঞান হলো জনমিতিবিজ্ঞানের সেই শাখা, যেখানে অতীতের মানবজনসংখ্যার আকার, গঠন, বণ্টন, জন্ম, মৃত্যু, বিবাহ, পরিবার, অভিবাসন এবং জনসংখ্যা-পরিবর্তনের ইতিহাস বিভিন্ন ঐতিহাসিক উৎস ও নথির ভিত্তিতে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়।
- গাণিতিক জনমিতিবিজ্ঞান
(Mathematical Demography):
মানবজনসংখ্যার গঠন, পরিবর্তন ও গতিশীলতা বিশ্লেষণে গাণিতিক তত্ত্ব, মডেল ও পরিমাণগত পদ্ধতির প্রয়োগ বিষয়ক জনমিতিবিজ্ঞানের শাখা।
- চিকিৎসা জনমিতিবিজ্ঞান
(Medical Demography):
মানবজনসংখ্যার
স্বাস্থ্য, রোগ, মৃত্যু ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত জনমিতিক বৈশিষ্ট্য বিষয়ক
জনমিতিবিজ্ঞানের শাখা।
-
জনমিতিক বিশ্লেষণ
(Demographic Analysis): মানবজনসংখ্যার আকার, গঠন, বণ্টন ও পরিবর্তন বিষয়ক বিশ্লেষণপদ্ধতি।
-
তাত্ত্বিক জনমিতিবিজ্ঞান
(Theoretical Demography): জনমিতিবিজ্ঞানের সেই শাখা, যা মানবজনসংখ্যার গঠন, পরিবর্তন, গতিশীলতা এবং জনসংখ্যাগত ঘটনাসমূহের মৌলিক নীতি, গাণিতিক মডেল ও তাত্ত্বিক কাঠামো নির্মাণ এবং বিশ্লেষণে নিবেদিত।
পরিবেশগত জনমিতিবিজ্ঞান (Environmental Demography):
মানবজনসংখ্যা ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিষয়ক জনমিতিবিজ্ঞানের শাখা।
ফলিত জনমিতিবিজ্ঞান
(Applied Demography)
: মানবজনসংখ্যা-সংক্রান্ত তথ্য, তত্ত্ব ও বিশ্লেষণকে বাস্তব সমস্যা সমাধান, পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণে প্রয়োগ বিষয়ক জনমিতিবিজ্ঞানের শাখা।
সামাজিক জনমিতিবিজ্ঞান
(Social Demography):
মানবসমাজ ও জনসংখ্যার পারস্পরিক সম্পর্ক বিষয়ক জনমিতিবিজ্ঞানের শাখা।
স্থানিক জনমিতিবিজ্ঞান
(Spatial Demography):
মানবজনসংখ্যার স্থানিক বণ্টন, গতিশীলতা ও ভৌগোলিক বৈচিত্র্য বিষয়ক জনমিতিবিজ্ঞানের শাখা।