অর্থনৈতিক জনমিতিবিজ্ঞান
মানবজনসংখ্যা ও অর্থনৈতিক কার্যকলাপের পারস্পরিক সম্পর্ক বিষয়ক জনমিতিবিজ্ঞানের শাখা।
ঊর্ধ্বক্রমবাচকতা  {জনমিতিবিজ্ঞান | বিজ্ঞান | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
Economic Demography

ব্যাখ্যা: অর্থনৈতিক জনমিতিবিজ্ঞান জনমিতিবিজ্ঞানের সেই শাখা, যেখানে জনসংখ্যাগত পরিবর্তন ও অর্থনৈতিক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়। এই শাখায় জনসংখ্যার আকার, বয়স-কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন, শ্রমশক্তি, কর্মসংস্থান, আয়, ভোগ, সঞ্চয়, দারিদ্র্য, মানবসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নের ওপর জনসংখ্যাগত উপাদানগুলোর প্রভাব এবং অর্থনৈতিক পরিবর্তনের ফলে জনসংখ্যার আচরণগত পরিবর্তন অধ্যয়ন করা হয়।