বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত- চিত্ত অম্বর কর তরঙ্গিত

পাঠ ও পাঠভেদ:

জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত― চিত্ত অম্বর কর তরঙ্গিত

নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে॥

মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার,

সূর্যশশিনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার।

তানে তানে প্রাণে প্রাণে গাঁথ' নন্দনহার।

পূর্ণ কর' রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে ॥