বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তুই কেবল থাকিস সরে সরে
পাঠ ও পাঠভেদ:

তুই        কেবল থাকিস সরে সরে,

তাই       পাস নে কিছুই হৃদয় ভরে ॥

আনন্দভাণ্ডারের থেকে           দূত যে তোরে গেল ডেকে—

কোণে বসে দিস নে সাড়া, সব খোওয়ালি এমনি করে ॥

জীবনটাকে তোল্ জাগিয়ে,

মাঝে সবার আয় আগিয়ে।

চলিস নে পথ মেপে মেপে,  আপনাকে দে নিখিল ব্যেপে—

যে ক’টা দিন বাকি আছে কাটাস নে আর ঘুমের ঘোরে ॥