বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ভোর হল বিভাবরী, পথ হল অবসান
পাঠ ও পাঠভেদ:

ভোর হল বিভাবরী, পথ হল অবসান—

শুন ওই লোকে লোকে উঠে আলোকেরই গান ॥

ধন্য হলি ওরে পান্থ রজনীজাগরক্লান্ত,

ধন্য হল মরি মরি ধুলায় ধূসর প্রাণ ॥

বনের কোলের কাছে সমীরণ জাগিয়াছে,

মধুভিক্ষু সারে সারে আগত কুঞ্জের দ্বারে।

হল তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রুধারা—

লজ্জা ভয় গেল ঝরি, ঘুচল রে অভিমান ॥