বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি

পাঠ ও পাঠভেদ:

কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি―

     একলা ঘাটে রইব না গো পড়ি ॥

আমার     সুরের রসিক নেয়ে

তারে      ভোলাব গান গেয়ে,

পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ॥

পার হব কি নাই হব তার খবর কে রাখে―

দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।

ওগো      তোমরা মিছে ভাব',

আমি      যাবই যাবই যাব―

ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ॥