বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
প্রভু, তোমার বীণা যেমনি বাজে

পাঠ ও পাঠভেদ:

প্রভু,     তোমার বীণা যেমনি বাজে

আঁধার-মাঝে

অমনি ফোটে তারা।

যেন      সেই বীণাটি গভীর তানে

আমার প্রাণে

বাজে তেমনিধারা ॥

তখন    নূতন সৃষ্টি প্রকাশ হবে

কী গৌরবে

হৃদয়-অন্ধকারে।

তখন    স্তরে স্তরে আলোকরাশি

উঠবে ভাসি

চিত্তগগনপারে ॥

তখন    তোমারি সৌন্দর্যছবি,

ওগো কবি,

আমায় পড়বে আঁকা—

তখন    বিস্ময়ের রবে না সীমা,

ওই মহিমা

আর যাবে না ঢাকা।

তখন    তোমারি  প্রসন্ন হাসি

পড়বে আসি

নবজীবন-’পরে।

তখন    আনন্দ-অমৃতে তব

ধন্য হব

চিরদিনের তরে ॥

তথ্যানুসন্ধান