বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
তুমি একলা ঘরে ব'সে ব'সে কী সুর বাজালে
পাঠ ও পাঠভেদ:

তুমি     একলা ঘরে বসে বসে কী সুর বাজালে

প্রভু,       আমার জীবনে !

তোমার পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে

প্রভু,        গভীর গোপনে ॥

দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি,

অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালে

আমার     রাতের স্বপনে ॥

আমার   হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী,

সে যে     তোমার বাঁশরি।

আমি     শুনি তোমার আকাশপারের তারার রাগিণী,

আমার সকল পাশরি।

কানে আসে আশার বাণী― খোলা পাব দুয়ারখানি

রাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালে

তোমার    করুণ কিরণে ॥