বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনাম: আরে মন বলি তোরে, বারেবারে
গান সংখ্যাঃ ১৮
আরে মন বলি তোরে, বারেবারে।
কি ধন নিবে সঙ্গে কৈরে॥
দেখো মন চারিটি পরশ, ছয়টি গহর
কেবা কোন নাম ধৈরে
পঞ্চ লাল, বত্রিশ মতি, সঙ্গের সাথী,
সেই ধন তুমি  চিনলে না রে॥
পলকে আসবে শমন, করবে দমন,
হাতে গলে বাঁধবে রশি॥
তখন মইয়তের পরে, অন্ধকার ঘোরে,
একা একা কান্দবে বসি॥
হীন শেখ ভানু বলে, জীবন গেলে
থাকবে না তোর বিষমগিরি
তখন হবে রোজা নমাজ, চার কলেমা
ছয় গহর কবরের প্রহরী॥
পর্যায়
তথ্যসূত্র