অবতরণ
বানান বিশ্লেষণ: অ + ব্ + অ + ত + র + ণ + অ
উচ্চারণ:
ɔ.bo.t̪ɔ.ron [অ.বো.ত.রোন্]
শব্দ-উৎস:
সংস্কৃত অবতরণ>
বাংলা অবতরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১
অব (নিম্ন )-
√
তৄ (গমন করা)
+
অন্ (ল্যুট),
ভাববাচ্য
পদ :
বিশেষ্য
অর্থ:
১. কোন উঁচু স্থান থেকে নামার কার্যক্রম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১
অব (নিম্ন )-
√
তৄ (গমন করা)
+
অন,
অধিকরণবাচ্য
২. একটি কর্মদশা থেকে অপর একটি কর্মদশায় যাওয়ার
কার্যক্রম।
সমার্থক
শব্দাবলি: অওরো,
অবরোহ,
অবতর ,
অবতরণ
৩. উচ্চ সামাজিক বা ধর্মীয় অবস্থান থেকে নিচে নামা।
সমার্থক
শব্দাবলি: অধঃপতন, অধঃপাত, অবতরণ, অবতারণ, অবপাত।
পদ :
বিশেষ্য
অর্থ: নদী বা কোনো জলাশয়ের পার থেকে জল বরাবর নামার পথ।
সমার্থক শব্দাবলি: অবরোহণস্থান, অবতরণ, নদীর ঘাট, ঘাট।