দেহ
বানান বিশ্লেষণ: দ্+এ+হ্+অ
উচ্চারণ:
d̪e.ɦo (দে.হো)
শব্দ-উৎস: সংস্কৃত দেহ> বাংলা দেহ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ
দিহ্(বৃদ্ধি)+ অ (অচ্), কর্তৃবাচ্য
অর্থ: যা বৃদ্ধি পায়, এই অর্থে দেহ। কোন জীবের সমগ্র গাঠনিক দশার দৃশ্যমান রূপ। বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে এই কাঠামোকে দেহ বা শরীর হিসেবে বিবেচনা করা হয়।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {দেহ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু  | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
সমার্থক শব্দাবলি: অঙ্গ, অবয়ব, কলেবর, কাঅ, কাআ, কায়া, কায়া, গতর, গা, গাত্র, ঠাম, তনু, দেহ,বপু, শরীর

অভিধান সূত্র: