কলেবর
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+এ+ব্+অ+র্+অ
উচ্চারণ:
kɔ.le.bɔr [ক.লে.বর্]
শব্দ-উৎস:
সংস্কৃত কলেবর> বাংলা কলেবর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কলে (মধুর ধ্বনি) বর (শ্রেষ্ঠ)/ অলুক সপ্তমী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
অর্থ: সাধারণভাবে দেহকাঠমো বুঝায়
১. ঊর্ধ্বক্রমবাচকতা { দেহ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: জীবের শরীর বা দেহের গঠনএই অর্থে কলেবর
সমার্থক শব্দাবলি: অঙ্গ, অবয়ব, কলেবর, কাঅ, কাআ, কায়া, কায়া, গতর, গা, গাত্র, ঠাম, তনু, দেহ,বপু, শরীর।
ইংরেজি:
body

২. ঊর্ধ্বক্রমবাচকতা {। আকৃতি | সত্তাগুণ | |বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:-১ কোনো বস্তুর বাহ্যিক কাঠামো বা আকৃতি
সমার্থক শব্দাবলি: অবয়ব, আকার আকৃতি।
৩ . ঊর্ধ্বক্রমবাচকতা {| এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: কোনো পূর্ণাঙ্গ বিষয়ের একটি অংশ (যেমন: কাব্যের অবয়ব)।


সূত্র :