বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে

পাঠ ও পাঠভেদ:

           দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে—

আমার    সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে॥

    বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী—

এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে॥

তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,

বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।

    কবে নিয়ে আমার বাঁশি   বাজাবে গো আপনি আসি

আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে॥