বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তুমি জানো, ওগো অন্তর্যামী
পাঠ ও পাঠভেদ:

তুমি জানো, ওগো অন্তর্যামী,

পথে পথেই মন ফিরালেম আমি ॥

      ভাবনা আমার বাঁধল নাকো বাসা,

      কেবল তাদের স্রোতের ’পরেই ভাসা—

      তবু আমার মনে আছে আশা,

            তোমার পায়ে ঠেকবে তারা স্বামী ॥

টেনেছিল কতই কান্নাহাসি,

বারে বারেই ছিন্ন হল ফাঁসি।

       শুধায় সবাই হতভাগ্য ব’লে,

       'মাথা কোথায় রাখিবি সন্ধ্যা হলে।'

        জানি জানি নামবে তোমার কোলে

             আপনি যেথায় পড়বে মাথা নামি ॥