বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
 ভেঙে মোর ঘরের চাবি   নিয়ে যাবি  কে আমারে
পাঠ ও পাঠভেদ:

ভেঙে মোর    ঘরের চাবি   নিয়ে যাবি    কে আমারে
                ও বন্ধু আমার
!

না পেয়ে     তোমার দেখা,    একা একা   দিন যে আমার কাটে না রে ॥

               বুঝি গো   রাত পোহালো,
    
          বুঝি ওই   রবির আলো

               আভাসে দেখা দিল গগন-পারে—

সমুখে    ওই হেরি পথ,    তোমার কি রথ     পৌঁছবে না মোর দুয়ারে ॥

               আকাশের    যত তারা
               চেয়ে রয়    নিমেষহারা
,

               বসে রয়     রাত-প্রভাতের পথের ধারে।

তোমারি    দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।

               প্রভাতের   পথিক সবে 

              এল কি      কলরবে—

         গেল কি     গান গেয়ে ওই সারে সারে !

বুঝি-বা   ফুল ফুটেছে, সুর উঠেছে    অরুণবীণার তারে তারে ॥