বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : কে আছে রে ভাই হাশরের দিনে
গান সংখ্যা : ৩৬
কে আছে রে ভাই হাশরের দিনে
উম্মত তারণ আমার সার পাঞ্জাতন॥
আপে আলা আপন নুরে হাবিব সৃজন করে
আমার হজরত আলি দুই ভাই ইমাম বিবি মা খাতুন॥
আকাশ পাতাল রবি শশী সৃজিয়াছেন যত ইতি
কেউ হবে না কার সাথী বিনে পাঞ্জাতন॥
নবিজির পরজন্দ জহুরা, তামাম আলমে বলে মা
উম্মত পার হবে যার ধরিয়া দাওন
অধীন শেখ ভানু বলে কি বলব অধিক
ছাইড় না ছাইড় না ভাই নবিজির তরিক
তরিক ছাড়া পন্থ হারা, হবে না সাধন॥
পর্যায়
তথ্যসূত্র