১. সংস্কৃত আলোক> প্রাকৃত আলোঅ> বাংলা আলো, আলা।light , ray।
পদ: বিশেষ্য ঊর্ধ্বক্রমবাচকতা | আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | > ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ প্রপঞ্চ দৈহিক প্রক্রিয়া| দৈহিক সত্তা| সত্তা | }
অর্থ: যা বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ দ্বারা প্রকাশ পায় বা ছড়িয়ে পড়ে এবং দর্শনেন্দ্রিয়কে উজ্জীবিত করে দেখা নামক অনুভূতিকে উপস্থাপন করে। সাধারণ অর্থে দৃশ্যমান আলো। [দেখুন : আলো [পদার্থবিজ্ঞান]]
সমার্থক শব্দাবলি: অংশু, অংশুক, অর্চি, আভা, আল, আলা, আলো , আলোক, কর, কিরণ, গভস্তি, জ্যোতি, তেজ, ত্বিষা, দীধিতি, দীপ্তি , দ্যুতি, ধাম, নুর বসু, বিভা, প্রভা, ভা, ভানু, ভাস্, ময়ুখ, মরীচি, রশ্মি ।
ইংরেজি:
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ [গীতবিতান, প্রকৃতি-১৪৪। রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা
বাংলা লোকো গানে এই শব্দের প্রচুর লক্ষ্য করা যায়। যেমন-
২
আরবি আলা>বাংলা আলা।
পদ:
বিশেষণ
অর্থ: যিনি সর্বোচ্চ
পদে থাকেন বা শ্রেষ্ঠস্থানে আছেন।
সমার্থক শব্দাবলি: প্রধান, শ্রেষ্ঠ, সর্বোচ্চ।
উদাহরণ: হুজুরে আলা
৩.
সংস্কৃত আকুল > প্রাকৃত
আউল বাংলা আউল
(বিশেষণ)> আউলা >
আলা
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয়
কবিতায় ব্যবহৃত হয়েছে।
এর ভাবগত অর্থ হলো-
আকুল করা।
উদাহরণ: রাই তনু ধরিতে
নারে আলাইল আনন্দভরে শিরীষ কুসুম কোমলিনী/গোবিন্দদাস।