আপে
বানান বিশ্লেষণ: আ+প্+এ
উচ্চারণ: a.pe (আ.পে)
শব্দ উৎস: সংস্কৃত আত্মন্>প্রাকৃত অপ্প>অপভ্রংশ
অপ্পন>হিন্দি আপ>বাংলা আপ
শব্দ বিশ্লেষণ: আপ (নিজ) +এ=আপে (নিজে)
পদ: সর্বনাম
অর্থ: নিজ বা নিজে
সমার্থক শব্দ: আপনি, নিজে, স্বয়ং
কে আছে রে ভাই হাশরের দিনে...
আপে আলা আপন নুরে হাবিব সৃজন করে [শেখ
ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৬]
মন তুমি কেন উচাটন...
আদমপুরে করছে লীলা আপে পরোয়ার [দেওয়ান আবদুল আযীয]
[তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১১৬]
আউয়ালেতে আল্লাহর নূরে নবীর জন্ম হয়...
শূন্যাকারে একেশ্বরে ছিলেন আপে পরওয়ারে [দুদ্দু
শাহ]
[তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২]
গরীব নেওয়াজ হযরত শাহজালাল...
পাথর ভাসাইয়া আপে আনিলা দয়াল [দুর্বিন
শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৭৯]
গড়িতে আদমতন, আপে সাঁই নিরঞ্জন [জালাল
উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৭৯]
আল্লা আল্লা বল ভাই যত মোসলমান...
আপে আল্লা কাদির গনি, সবাকার সাঁই [কালা
শাহ] [তথয]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৭৬]
আল্লার নাম কভু যেন হয় না ভুল...
তাতে খুশি হলেন আপে দয়াময় [খালেক
দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-১৫]
প্রেম নহরে ভেসেছে যারা...
বলে গেছেন আপে বারি রূপের কাছে আজ্ঞাকারী [লালন
সাঁই] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৪২৫]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৪১২]
চন্দ্র এক, কেবল একা, আপে নৈরাকার [কাজী
নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-২৯৩৫]
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত।
শব্দ: আপন। পৃষ্ঠা: ১১০