প্রোটোজোয়াবিজ্ঞান
প্রাণিবিজ্ঞানের যে শাখায় অমেরুদণ্ডী প্রাণীদের গঠন, শ্রেণিবিন্যাস, জীবনপ্রক্রিয়া, আচরণ, বিবর্তন ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় ।
ঊর্ধ্বক্রমবাচকতা  {প্রোটোজোয়াবিজ্ঞান | অমেরুদণ্ডী প্রাণিবিজ্ঞান | প্রাণিবিজ্ঞান | জীববিজ্ঞান | প্রাণবিজ্ঞান | প্রাকৃতিক বিজ্ঞান | বিজ্ঞান | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
Protozoology

ব্যাখ্যা: ‘প্রোটোজোয়াবিজ্ঞান’ শব্দটি গঠিত হয়েছে প্রোটোজোয়া + বিজ্ঞান থেকে।  প্রচলিত অর্থে Protozoa বলতে এমন কিছু এককোষী জীবকে বোঝানো হতো, যাদের প্রাণীর মতো বৈশিষ্ট্য—বিশেষত চলন ও খাদ্যগ্রহণ—দেখা যায়। প্রোটোজোয়া অত্যন্ত ক্ষুদ্র জীব; অধিকাংশই অণুবীক্ষণযন্ত্র ছাড়া দেখা যায় না। এদের দেহ সাধারণত একটি মাত্র কোষ দিয়ে গঠিত হলেও সেই কোষের মধ্যেই খাদ্যগ্রহণ, চলন, শ্বসন, রেচন ও প্রজননের মতো বিভিন্ন জীবনক্রিয়া সম্পন্ন হয়। এদের মধ্যে মুক্তজীবী এবং পরজীবী—উভয় ধরনের জীব রয়েছে।