অঙ্গসংস্থানবিদ্যা
জীবের অঙ্গসংস্থান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{অঙ্গসংস্থানবিদ্যা |
জীববিজ্ঞান |
প্রাণবিজ্ঞান |
প্রাকৃতিক বিজ্ঞান |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
morphology
ব্যাখ্যা: জীবসত্তার বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন, অঙ্গ-প্রত্যঙ্গের বিন্যাস, আকৃতি, পারস্পরিক অবস্থান এবং গঠনগত বৈশিষ্ট্য নিয়ে এই শাস্ত্রে আলোচনা করা হয়। একক কোষ থেকে শুরু করে সমগ্র জীবদেহ পর্যন্ত অঙ্গসমূহের সংগঠন, বিকাশজনিত গঠনগত পরিবর্তন এবং বিভিন্ন জীবের গঠনগত সাদৃশ্য ও বৈসাদৃশ্যও এই শাস্ত্রের আলোচ্য বিষয়।
অধঃক্রমবাচকতা
(anatomy, general anatomy): জীবদেহের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের গঠন, অবস্থান ও পারস্পরিক বিন্যাস নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়।
তুলনামূলক অঙ্গসংস্থানবিদ্যা (comparative anatomy)
বিকাশগত অঙ্গসংস্থানবিদ্যা (developmental anatomy)
কার্যকরী অঙ্গসংস্থানবিদ্যা (functional anatomy)
স্থূল অঙ্গসংস্থানবিদ্যা (gross anatomy)
আণুবীক্ষণিক অঙ্গসংস্থানবিদ্যা (microscopic anatomy)
স্নায়ু অঙ্গসংস্থানবিদ্যা (neuroanatomy)
অস্থিবিদ্যা (osteology)
আঞ্চলিক অঙ্গসংস্থানবিদ্যা (regional anatomy)
ব্যবহারিক অঙ্গসংস্থানবিদ্যা (clinical anatomy)