বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে।
পাঠ ও পাঠভেদ:

প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে।

চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে ॥

তৃপ্তি আমার, অতৃপ্তি মোর,   মুক্তি আমার, বন্ধনডোর,

দুঃখসুখের চরম আমার জীবন মরণ হে ॥

আমার সকল গতির মাঝে পরমগতি হে,

নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে।

ওগো সবার, ওগো আমার,   বিশ্ব হতে চিত্তে বিহার–

অস্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে ॥ 

তথ্যানুসন্ধান