বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।

পাঠ ও পাঠভেদ:

         অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।

         নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥

দিয়ে রতন মণি, দিয়ে     তোমার রতন মণি     আমায় করলে ধনী—

এখন   দ্বারে এসে ডাকো,  রয়েছি দ্বার এঁটে ॥

আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে—

বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।

তুমি    রইবে না ওই রথে, তুমি    রইবে না ওই রথে     নামবে ধুলাপথে

যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে ॥