ভূ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো-  হওয়া। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।
 

√ভূ (হওয়া) +ক্বিপ্ (০) =ভূ
√ভূ (হওয়া) +অ (অচ্) =ভব
√ভূ (হওয়া) +অ (অপ্)=ভব
√ভূ (হওয়া) +অন্ (ল্যুট) =ভবন
√ভূ (হওয়া)+ অন (ক্যুন)= ভুবন
√
ভূ (হওয়া) + অ (ঘঞ্) =ভাব  
√ভূ (হওয়া) + উত (ডুতচ)=অদ্ভুত
√ভূ (হওয়া) +ত (ক্ত) =ভূত

√ভূ (হওয়া) +তি (ক্তিন্) =ভূতি
√ভূ (হওয়া) +মি =ভূমি
√ভূ (হওয়া) +য (যৎ) =ভব্য
√ভূ (হওয়া) + রি (ক্রিন)  =ভূরি
 

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল : √ভাবি  {√ভূ  + ই (ণিচ) }