গ্রহ
বানান বিশ্লেষণ: গ্+র্+অ+হ্+অ
উচ্চারণ:
gro.ɦo (গ্রো.হো)।
শব্দ-উৎস: সংস্কৃত গ্রহ> বাংলা গ্রহ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
গ্রহ্ (গ্রহণ করা) + অ (অচ্), কর্তৃবাচ্য

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| গ্রহ | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু| এককঅংশ| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|}
অর্থ: একটি নক্ষত্রকে আবর্তন করে এমন যে কোন মহাকাশীয় বস্তু (নক্ষত্র, ধূমকেতু বা উপগ্রহ ব্যতীত)। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত গ্রহের সংখ্যা ৯টি
[ গ্রহ বিস্তারিত গ্রহ জ্যোতির্বিজ্ঞান]
ইংরেজি:
planet
যুক্তশব্দ: পদ: বিশেষ্য
অর্থ: যে কোন বিষয়ের পণকে বলা হয় গ্রহ। যেমন- অক্ষগ্রহ। অক্ষক্রীড়ায় ব্যবহৃত পণকে অক্ষগ্রহ বলা হয়।